সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিদ্ধিরঞ্জে কুয়েত আর্মড ফোর্সেস প্রতিনিধি দলের সফর

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

সিদ্ধিরঞ্জে ঘুরে গেলেন কুয়েত আর্মড ফোর্সেস এর আট সদস্যর একটি প্রতিনিধি দল। এসময় তারা পরিদর্শন করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের আওতাধীন চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী ও বর্ণালী কালেকশনস্ লিঃ নামে দুটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় কুয়েত সেনাবাহিনীর মেজর জেনারেল খালেদ এএইচএইচএম আলকান্দারী এর নেতৃত্বে প্রতিষ্ঠান দু’টি পরিদর্শন করেন তারা।

কুয়েত সেনাবাহিনীর সফর সঙ্গীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আবেদিন হাসানসহ নয় জন সেনা কর্মকর্তা এবং বর্ণালী কালেকশন লিঃ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকারী কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দলটি বর্ণালী কালেকশন লিঃ এর উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানায়, কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দলটি মূলত আমাদের এই টেক্সটাইল পল্লীটি পরিদর্শনে আসেন। তারা এসময় বর্ণালী কালেকশন নামে প্রতিষ্টানটিও পরিদর্শন করে। এখানে আগে একটি মিল ছিলো। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সরকার টেক্সটাইল পল্লী করেছে। এখানে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টির জন্য সরকার নানাভাবে চেষ্টা করছে। এই পল্লীতে যাতায়াত ব্যাবস্থা খুবই ভালো। নদী লাগোয়া এই পল্লীটিতে নৌ এবং সড়ক উভয় পথেই পণ্য বহনের সুযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের অধিনে কুয়েতের সেনাবাহিনীর আট সদস্যর এই প্রতিনিধি দলটি আমাদের চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লীটি পরিদর্শন করে।

সফরকারি দলটি বেলা ১২টায় সিদ্ধিরগঞ্জ ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »