মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ক্রয় দামে পণ্য বিক্রয় প্রকল্পের ৩য় বুথ জালকুড়িতে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৮১ Time View
ক্রয় দামে পণ্য বিক্রয় প্রকল্পের ৩য় বুথ জালকুড়িতে

রমজান মাস জুড়ে কেনা দামে সাধারণ শ্রেণির মানুষকে চাল, ডাল, তেল, ছোলা বুট, চিনি, মুড়ি ও খেজুর দিচ্ছে এম.এ. হাশেম ইয়াতুননেছা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৬ মার্চ) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া খেলার মাঠ এলাকায় ‘ক্রয় দামে বিক্রয়’ প্রকল্পটির তৃতীয় বুথের উদ্বোধণ করা হয়। সকাল ১১টায় এর উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য, সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ বাজারের প্রগতি সংসদ এবং হিরাঝিল মুরগী পট্টিতে ‘ক্রয় দামে বিক্রয়’ নামে প্রকল্পটির দুইটি বুথের কার্যক্রম শুরু হয়। এসব বুথ থেকে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বল্পমূল্যে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এবং ফাউন্ডেশনটির চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিন আদর্শ এই প্রকল্পটির উদ্যোক্তা ও পরিচালক। সাধারণ শ্রেণির মানুষ কেজি দরে তেল ১৭৫, ছোলা বুট ১০০, মসুর ডাল ১০০, চিনি ১১৫, খেজুর ৭০, মুড়ি ৭০ এবং চাল ৫৫ টাকায় ক্রয় করতে পারছেন।

গিয়াসউদ্দিন জানান, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে স্বল্প মূল্যে রোজাদার পরিবারে ভোজ্য পণ্য সরবরাহের মাধ্যমে তাদের সহযোগিতা করার উদ্দেশ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, চাইলে দেশের যেকোন স্থান থেকে যে কেউই এ ধরণের প্রকল্প চালু করে সাধারণ মানুষের উপকারে আসতে পারে। এতে কারো কোন আর্থিক ক্ষতি হবে না। যে দামে পাইকারীতে পণ্য ক্রয় হবে, সে দামেই সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রয় করলে উদ্যোক্তার কাছে সেই টাকা আবার ফেরত চলে আসবে। এতে সাধারণ মানুষেরও উপকার হবে, উদ্যোক্তরাও সওয়াব পাবে।

প্রকল্পটির উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, সহ-সভাপতি ডি.এই বাবুল, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরিফ, বিএনপি নেতা এস.এম আসলাম, এড. এাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সাবেক সভাপতি ও সাবেক নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর জি.এম সাদরিল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, লোকমান হোসেন, জসিম মিয়া সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »