বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৩৯ Time View

গত আট মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৫টায় রাজধানির কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কমিউটার ট্রেনটি ৫টা পঁয়তাল্লিশ মিনিটে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে এসে থামে। এতে নারায়ণগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

নারায়ণগঞ্জ চাষাঢ়া স্টেশন মাস্টার সামছুল মো. খাজা সুজন সময় জানান, আগের লোকাল মেইল ট্রেন বন্ধ করে এখন থেকে আধুনিকমানের দ্রুতগতির কমিউটার ট্রেন চলবে এই রুটে। ভাড়া পাঁচ টাকা বেশি হলেও যাত্রীরা আগের চেয়ে কম সময়ে নির্ধারিত স্টেশনে পৌঁছাতে পারবেন।

তিনি আরও বলেন, ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত প্রতিদিন আট জোড়া ট্রেন ১৬ বার চলাচল করবে। প্রথম ট্রেন কমলাপুর স্টেশন থেকে ভোর ৫টায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাড়বে এবং নারায়ণগঞ্জ স্টেশন থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছেড়ে যাবে। ইতিমধ্যে ট্রেন চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করে টিকিট কাউন্টারে দেয়া হয়েছে। এছাড়া যাত্রীরা অনলাইনের মাধ্যমেও নতুন সময়সূচি জানতে পারবেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে প্রতিদিন অন্তত ত্রিশ হাজার যাত্রী চলাচল করে থাকেন। নারায়ণগঞ্জের ওপর দিয়ে পদ্মা সেতুর ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ কাজের কারণে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। তিন মাসের জন্য বন্ধ রাখার কথা থাকলেও ডাবল লাইনের কাজের সময়ক্ষেপণ হওয়ায় এতোদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে গত আট মাস ধরে নানা ভোগান্তির শিকার হন বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত ২৫ জুলাই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নারায়ণগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে এসে ১ আগস্ট থেকে পুনরায় ট্রেন চালু করার ঘোষণা দেন। এরপর থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন করে ট্রেন চলাচলের প্রক্রিয়া শুরু করে রেল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »