শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

খুনি তারেক রহমান নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এই মুহুর্তে দেশের কোথাও না কোথাও জাতির পিতার কন্যাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কোন বাংলাদেশ চাই, আজ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে আজ কেউ তুচ্ছ-তাচ্ছিল্ল করে কথা বলার সাহস করে না। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শামীম ওসমান বলেন, ওই খুনি তারেক রহমান নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আবারো তারা মানুষ পুড়িয়ে মারছে। পুলিশ তো কোন দল করে না। আমরা ভেবেছিলাম ওরা ভালো হয়ে গেছে, কিন্তু না; সেদিন দেখলাম একটা মৃত পুলিশ অফিসারকে চাপাতি দিয়ে কোপানো হচ্ছে। আজ নতুন করে তারা দেশটাকে আফগানিস্তান-গাজার মতো অবস্থা করতে চায়।

তিনি বলেন, যখন গাজায় শিশুদের হত্যা করা হচ্ছিলো, শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সবার আগে বুক ফুলিয়ে কথা বলেছেন। বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছেন। আর ওই খুনি চোরা তারেক ফখরুল সাহেবকে বলে এই ব্যাপারে কথা বলবেন না, কথা বললে সমস্যা। কেনো? কারন ওদের প্রভুরা ক্ষেপে যাবে। কুকুরের প্রভুরা ক্ষেপে যাবে তাই কুকুর ভয় পায়।

এ সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসরাম শিমুল, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »