রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকীতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোডাউন

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২২০ Time View

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবের নেতৃত্বে নগরীতে শোডাউন করে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (২০ আগস্ট) বিকেলে নগরীর চাষাড়া আর্মি মার্কেটের সামনে থেকে র‌্যালি করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। র‌্যালিটি নগরীর চাষাড়া চত্বর ঘুরে মিশনপাড়া হয়ে মেট্টো হলে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানপুর হাসপাতালের মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় টিম প্রধান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম. জি মাসুম রাসেল, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইমরান হোসেন হিমু, এসকে শাহিন, সদস্য ডা. মাসুদ, মোক্তার, সাদ্দাম, বাচ্চু, এম এ কাদির, মিজান, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদ, সদস্য শাহরিয়া আয়ন, শফিকুল ইসলাম রাজ, মফিজুল ইসলাম, রোকন মিয়া, মোবারক মিয়া, জসীম উদ্দীন, মিলন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ভুইয়া রিপন, বিল্লাল হোসেন, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানাসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »