বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৪০ Time View

নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের বিনা কারণে হয়রানি করছে বলে অভিযোগ তুলে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি।

শুক্রবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মিথ্যা মামলায় নামভুক্ত নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করছে সরকার।

সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হয়রানি করছে।

তারা আরও বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আকতার হোসেন ,১৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন ও জেলা শ্রমিকদলের সাধারণত সম্পাদক মজিবুর রহমান এবং নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে। অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নারায়ণগঞ্জে এইসব রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতার বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »