বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

না. গঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬৯ Time View

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) তিন সদস্য করে এই আহবায়ক কমিটির অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

সাখাওয়াত ইসলাম রানাকে আহবায়ক, মমিনুর রহমান বাবুকে সদস্য সচিব এবং কামালউদ্দিন মীর্জা জনিকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ি আগামী ১০ দিনের মধ্যে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা হবে। মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছেন।

রাজপথে থেকেই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপির সাথে সমন্বয় করে চলমান আন্দোলন-সংগ্রাম আরও বেগবান ও গতিশীল করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »