শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

ঢাকায় যুবসমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শোডাউন

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনের যুবসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের হাজারও যুবদলের নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে যুবসমাবেশে যোগদান করেছে ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যােগে এই যুবসমাবেশের আয়োজন করা হয়।

এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে, মাথায় লাল রঙের ক্যাপ পরিধান করে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে ঢাকার রাজপথ।

এদিকে সকাল থেকেই মহানগর যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আরামবাগের সামনে এসে জড়ো হতে থাকে। পরে তিনটার দিকে মহানগর যুবদলের হাজারও কর্মী-সমর্থক নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে যুবসমাবেশে যোগদান করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, যুুুুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, সাজ্জাদ হোসেন কমল, কামরুল হাসান, আলী হায়দার শামীম, মিনহাজ মিঠু, শহিদুজ্জামান শহিদ, শাহীন শরীফ, আশিকুর রহমান অনি, এরশাদ আলী, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা, হাবিবুর রহমান মাসুদ, নুরুজ্জামান, এ এইচ সৌরভ, মানিক বেপারী, সম্রাট হাসান সুজন, মো. শাকিল, কামরুল হাসান মাসুদ, এড. মো. শাহীন খান, পরশ, শফিকুল ইসলাম শফিক, মোফাজ্জল হোসেন আনোয়ার, রেজাউল করিম রেজা, মো. হারুন, জহিরুল ইসলাম হারুন, আরিফ হোসেন, আঃ কাদির, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, মো. সফিক, জাহিদ, শরীফুর রহমান, সাকিব রাইয়্যান, সাকিল, সুলতান, আরিফ, মাসুদ রানা, জিসান, রমজান, সাকিল, মিরাজ, রাকিবুল ইসলাম, সামিম, কাউসার আহমেদ, আবদুল হামিদ পলাশ, মো. শাহরিয়ার, আঃ হাকিম, ইব্রাহীম, শাহজালাল কালু, নিজাম উদ্দিন, মাহবুল আলম, সজিব আহমেদ, মো. রনি, এলিন, সোহেল প্রধান, আঃ রহমান, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এলিন, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহিম সুলতান, হৃদয়, সাদ্দাম, শহিদুল, মনির, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমেদ মন্টু, আহমেদ আলী, দেওয়ান শ্যামল, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, মেহেদী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »