শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ Time View

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ শহর সম্মেলন’২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুস সোবহান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী চেতনা এই জাতির শিকড়ে প্রোথিত আছে। ইনশাআল্লাহর চেতনা নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে। কিন্তু বর্তমান অবৈধ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

তিনি বলেন, দেশীয় বোধ বিশ্বাস ও সংস্কৃতি উঠিয়ে অপসংস্কৃতির প্রসার ঘটিয়ে ইসলামকে অপসারণের পাঁয়তারা করছে। সচেতন ও দেশপ্রেমিক মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ভিনদেশী চক্রান্ত হতে প্রিয় ভূখণ্ডকে রক্ষা করতে হবে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সেক্রেটারি আলহাজ্ব আব্দুর রহমান রোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোস্তফা সরকার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহাম্মদ মোস্তফা তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জিকরুল আমিন, ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি গাজী মুহাম্মাদ তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুহাম্মদ রিয়াদ হুসাইন, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ সোয়াইল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক রহমতুল্লাহ, প্রকাশনা ও দফতর সম্পাদক রুহুল আমিন, অর্থ ও কল্যাণ সম্পাদক আবু সায়েম, কলেজ সম্পাদক আলিফ রহমান,স্কুল সম্পাদক মুহাম্মদ আলভি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু সাঈদ সহ বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্রমুখ।

শহর শাখার সভাপতি মুহাম্মাদ আবুল হাশিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার ২০২৪ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

এতে সভাপতি হিসেবে গাজী মুহাম্মাদ তারেক হাসান, সহ-সভাপতি হিসেবে মুহাম্মাদ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ আব্দুস সালাম নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »