সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

শিশু ধর্ষণের পর হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড, লাশ গুম করায় ৫ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে অভিযুক্ত আসামীর উপস্থিতিতে বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

একই মামলায় লাশ গুম করায় আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মোশারফ। সে কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৩ অক্টোবর শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে আসামি। পরে নিহত শিশুর মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »