বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

রূপগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখমরে ঘটনায় থানায় মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ জেলার ব্যুরো প্রধান ও রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার বাসিন্দা ইমরান হোসেন শুভকে (২৬) গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

পূর্ব শত্রুতার জের ধরে ১২/১৩ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে তার হাত, পা, বুকে, ও সম্পূর্ন শরীরে রক্তাক্ত জখম করে।

এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তার গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ত্রিশ হাজার টাকা লুটে নিয়ে প্রাণ নাসের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে সাংবাদিক ইমরান হোসেন শুভকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে সাংবাদিক ইমরান হোসেন শুভর মা আফিয়া আক্তার বাদী হয়ে ইমান হোসেন এর ছেলে তারাবো পৌর স্বেচ্ছা-সেবকলীগ নেতা মিথুন ভুঁইয়া, মাছুম ভুঁইয়া, মৃদুল ভুঁইয়া, শাকিল মিয়া, ইমান হোসেন ও মহিউদ্দিনসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সাংবাদিক ইমরান হোসেন শুভর উপর হামলার ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »