মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের মোটরসাইকেল আরোহী।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় ভূলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত, মোসলেউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিক নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »