বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২২৩ Time View

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. কামরুজ্জামান (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের ভাই মো. জহিরুল ইসলাম বলেন, একটি অটোরিকশা নিয়ে আমরা কয়েকজন রূপগঞ্জ মদনপুর এলাকায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় কামরুজ্জামান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »