শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বিয়ে করে হেলিকপ্টারে চড়ে কনেকে নিয়ে গেলেন বর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View

বিয়ে করে হেলিকপ্টারে চড়ে কনেকে নিয়ে গেলেন বর। কনের শখ পূরণ করতেই হেলিকপ্টারের ব্যবস্থা করেন বর। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হীরাঝিল এলাকায় যান আল-আমিন শ্রাবণ নামে এ বর।

জানা গেছে, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আলা-আমিন শ্রাবণ ও সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে হয়। হীরা চেয়েছিলেন তার বর তাকে বিয়ে করে হেলিকপ্টারে করে নিয়ে যাবেন। হবু স্ত্রীর সেই শখ পূরণ করতে শ্রাবণ হেলিকপ্টারের ব্যবস্থা করেন।

এদিকে, হেলিকপ্টার আসার খবরে ছোট ছোট ছেলে-মেয়ে থেকে শুরু করে যুবক-বৃদ্ধরা হেলিকপ্টারের সামনে এসে ভিড় জমায়।

বর শ্রাবণ বলেন, ‘আমার স্ত্রীর শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। এছাড়া আমার বাবা-মা চেয়েছে আমি আমার স্ত্রীর শখটা পূরণ করি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি শুভকাজ সম্পন্ন করতে পেরেছি।’

কনে হীরা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। আমার স্বামী শখটা পূরণ করেছে এ কারণে আমি অনেক খুশি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »