শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বিএনপি জনগণের সমর্থন আদায় করতে পারেনি: গাজী

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২২২ Time View

বিএনপির অবরোধের প্রতিবাদে রূপগঞ্জে সন্ত্রাস বিরোধী মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। সোমবার (৬ নভেম্বর) সকালে রূপসী ঢাকা-সিলেট মহাসড়কে তিনি এ মিছিল করেন। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বিএনপি জনগণের সমর্থন আদায় করতে পারেনি। বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা রাস্তায় সতর্ক অবস্থানে আছি। জনগণ বিএনপির অবরোধ মানছে না। সারা রূপগঞ্জে আমরা অবরোধ বিরোধী মিছিল করছি। জনগণের জান মালের আমরা ক্ষতি হতে দেবো না। আমাদের নেতাকর্মীরা যার যার এলাকায় সতর্ক অবস্থানে আছে। মাঠ আমাদের দখলে। কেউ হতাশ হবেন না।

তিনি আরও বলেন, নির্বাচন ঠেকাতে বিএনপি এখন চোরাগুপ্তা হামলা করছে। এই হামলার বিচার হবে। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আবার ক্ষমতায় যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »