শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ১ দিন পর রূপগঞ্জে তৈমুর

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ Time View

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একদিন পর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার (২১ নভেম্বর) তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

গত রোববার রাতে তৈমুর আলম খন্দকারসহ তৃণমূল বিএনপির তিনজনের একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একদিন পর ‘কিংস পার্টি’ খ্যাত তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নারায়ণগঞ্জের রাজনীতি সচেতন মহল।

এর আগে সাংবাদিকদের তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১, ৪, ৫ তিনটি আসনেই গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তার জনসমর্থন ও বিজয়ের কথা জানিয়েছিলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জে আমার সাংগঠনিক ভিত্তি ভালো। বিএনপি থেকে দুইবার রূপগঞ্জে মনোনয়ন পেয়েছিলাম। সদরের সিটি করপোরেশনে মেয়র নির্বাচন করেছি। দলের মহাসচিব হিসেবে দুই আসনেও প্রার্থী হতে পারি।

রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে নৌকার প্রার্থী হতে চার আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মোহাম্মদ শামীম আজিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »