মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪১৪ Time View

রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী রূপগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে শফিকুল ইসলাম হৃদয় (৩৬)।

তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আসাদুজ্জামান।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ও বুলবুল নামে দুজনকে বেখসুর খালাস দিয়েছেন আদালত। পূর্ব শত্রুতার জের ধরে তিনি ওই কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করেন বলে মামলা সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »