শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

আরেকবার হামলা করলে পিঠের চামরা থাকবে না বিএনপিকে পাপ্পা গাজী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

বিএনপির অবরোধ বিরোধী সমাবেশ ও মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ,মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। বৃহস্পতিবার (২ নভেম্বর) রূপগঞ্জের ৭ টি গুরুত্বপূর্ণ স্থান রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, কায়েতপাড়া ও তারাব বিশ্বরোড এলাকায় ওই অবরোধ বিরোধী সমাবেশ ও মিছিল করেন তাঁরা।

এসময় তার সাথে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, সবাই মাঠে থাকবেন, আমরা শান্তির পক্ষে। রূপগঞ্জের জনগণ আমাদের শক্তি। আমরা সাধারণ মানুষের জান,মালের ক্ষতি হতে দেবো না। চোরাগুপ্তা হামলা ছাড়া বিএনপি ,জামায়াত জীবনে কোন কিছু করতে পারে নাই। শান্তিকামী জনগণ বিএনপির অবরোধ মানছে না। সাধারণ মানুষ আজ বিএনপির অবরোধের বিরুদ্ধে এক হয়েছে।

বিএনপি নেতাদের উদ্দেশে বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আপনারা সন্ত্রাস পরিহার করুন। সামনে আমাদের ছেলে-মেয়ের ফাইনাল পরীক্ষা। ওরা বাংলাদেশের ভবিষ্যৎ। যদি আরেকবার চোরাগুপ্তা হামলা করেন আপনাদের পিটের চামড়া থাকবে না। দিনের বেলায় আসুন, আমরা আপনাদের বিরুদ্ধে লড়বো। চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোন লাভ নেই। আপনাদের চোরাগুপ্তা হামলার বিচার করবে প্রশাসন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। বিএনপি-জামায়াত এই নির্বাচন ঠেকাতে পারবে না। আমরা মাঠে আছি। আমাদেরকে রাজপথে দেখে বিএনপি নেতারা উধাও হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »