বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

২৬ তরিখে মহানগর বিএনপির কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩২৬ Time View

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে আগামী শনিবার ২৬ আগষ্ট কালো পতাকা হাতে গণমিছিল কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এদিকে কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিল কর্মসূচিকে সফল করতে বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে।

সভায় আগামী ২৬ আগষ্ট কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিল কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সেই অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করে বক্তব্য রাখেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, বিএনপি নেতা শেখ সেলিম, আলমগীর খান চঞ্চল, আসাদুজ্জামান রিপন, নজরুল ইসলাম সরদার, আবুল হোসেন রিপন, নাজমুল হক, এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, কৃষক দল নেতা আক্তার হোসেন সবুজ, মনোয়ার হোসেন সোহেল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »