সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

স্বাধীণতা রক্ষার সময় এসে গেছে: শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৫ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, ‘আমি মানসিকভাবে চাপে আছি, এই দেশের জন্যে। এদেশ আমাদের সবার, এ দেশের মাটি আমাদের মা। ৩০ লাখ শহীদের রক্তে, ২ লাখ মা ও বোনদের সম্মানের বিনিময়ে এ দেশ পেয়েছি। জাতীর পিতা বলে গেছেন, স্বাধীণতা লাভ করার চেয়ে স্বাধীণতা রক্ষা করা কঠিন। আমি বলব, স্বাধীণতা রক্ষার সময় এসে গেছে। আমি মুরুব্বিদের ও আমার মা-বোনদের বোঝাতে চাই যে কি হচ্ছে দেশে, কি হতে যাচ্ছে।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জে ৫নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে শামীম ওসমান বলেন, আমার একজন মুরুব্বি এই এলাকার সংসদ সদস্য হয়েছিলেন। আমি তাকে শ্রদ্ধা করি। মুরুব্বি হিসেবে তাকে সম্মান করি কিন্তু তার আদর্শকে সম্মান করি না। উনার রাজনৈতিক চরিত্রকে সম্মান করি না তবে মুরুব্বি হিসেবে তাকে আমি সম্মান করি। সামনে দেখলে তার পায়ে ধরে সালাম করবো, আমার কোন আপত্তি। তিনি সংসদ সদস্য হয়েছিলেন, তবে নি হোন নাই। ২০০১ এ আমি নির্বাচনে জয়লাভ করেছিলাম, কিন্তু তারা সেনাবাহিনী দিয়ে রেসাল্ট বদলে দেয়।

তিনি বলেন, আমি কোন ভোট চাইতে আসি নাই, আমার ঠেকা কিসের। আমি নাটক করি না। এই কাজ করে এখানকার নাটকবাজরা। তাদের রাজনীতিতে কোন আদর্শ নেই। রাজনীতি একটি আদর্শের জায়গা লাগে। আমি আজ আওয়ামী লীগ করলাম, কাল জাতীয় পার্টি, পরশু বিএনপি তা চলবে না। এটাকে বলা হয় পলিটিকাল প্রস্টিটিউট।
এসময় উঠান বৈঠকে আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আরব,মহানগর যুবলীগের সভাপতি সাদাত হোসেন সাজনু, এহানুল হাসান নিপু, মহানগর তাঁতী লীগের সভাপতি চৌধুরী, এইচ,এম,শাহেদ, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমেদ হেনা, ২০ নম্বর ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, এসএম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »