শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ছিন্নমূল শীতার্তদের মাঝে বাসদের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ Time View

ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার নারায়ণগঞ্জ শহরের ২ নং রেল গেটস্থ বাসদের জেলা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির।

বাসদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস এসময় বলেন, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষ পিষ্ট। মানুষ ইতিমধ্যে তার খাদ্য তালিকা থেকে খাবার কমিয়ে দিয়েছে। নিত্য পণ্যের দাম প্রতি নিয়তই বাড়ছে। সরকার একটা একদলীয় নাটক মঞ্চস্থ করে আবার ক্ষমতাসীন হয়েছে। ১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ১৮ সালে নিশি ভোটের নির্বাচন আর এবার আমি ও ডামির নির্বাচন করে সরকার ক্ষমতায় এসেছে। দুর্নীতিবাজ, সিন্ডিকেট ব্যবসায়ী, টাকা পাচারকারী, ব্যাংক খেলাপিদের অবাধ লুণ্ঠনের সুযোগ দিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। ফলে নির্বাচনের আগে ও পরে চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম বাড়ছে কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ছে না। প্রচণ্ড শীতে দরিদ্র মানুষ মারাত্মক কষ্টে আছে। সরকারের তরফ থেকে কার্যকর কোন পদক্ষেপ নেই।

বাসদ তার ক্ষুদ্র সামর্থের মধ্যে সব সময় প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এবারও সীমিত হলেও শীতার্ত মানুষকে সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। নেতৃবৃন্দ সমাজের সামর্থবান মানুষকে শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »