শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

আওয়ামী লীগ সরকার সবদিক দিয়ে ব্যর্থ: সুপ্রিম পার্টি

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬২ Time View

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব শাহ মোহাম্মদ আসলাম বলেছেন, বর্তমানে দেশে সন্ত্রাস ও দুর্নীতি অনেক বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। মানুষ এখন দুর্নীতিগ্রস্থ আওয়ামী লীগ সরকার চায় না। তারা এখন পরিবতর্ন চায়। আওয়ামী লীগ সরকার সবদিক দিয়ে ব্যর্থ। প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছেই। এজন্য পরিবর্তন দরকার।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউয়িনের পেরাবোতে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমরা নতুন নিবন্ধন পেয়েছি। আমরা মনে করি- নির্বাচন মানেই রাজনৈতিক দলের একটা পরীক্ষা। আমারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসেছি। যেখানেই যাচ্ছি সেখানেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। কাজেই জনগণ চায় আমরা ক্ষমতায় যেন আসি। আমাদের দল ক্ষমতায় আসলে প্রথমেই আমরা দুর্নীতি, সন্ত্রাস ও মাদক দূর করব।

তিনি বলেন, বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। সরকারি দলের পোলাপানরা প্রতিদিনই মোটরসাইকলে শোডাউন বের করছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান আছি। এসময় তার সঙ্গে দলটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »