বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের যোগদান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয় দিন’ হিসেবে উদযাপন করতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

“লিডার আসছে” লেখা লাল রঙের ক্যাপ পরে ফেস্টুন – ব্যানার নিয়ে ‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে অর্ধশতাধিক বাস ও বিভিন্ন যানবাহনের বিশাল গাড়িবহর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে পৌঁছে মহানগর যুবদলের নেতাকর্মীরা সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নেন।

এতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎সংবর্ধনাস্থলে মহানগর যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয়, ‘লিডার আসছে’ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

‎এসময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,“গত প্রায় ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক ও জনবান্ধব রাষ্ট্রে রূপ নেবে।”

‎মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমদ বলেন,‎“তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকামী মানুষ নতুন করে আশার আলো দেখছে। যুবদল সবসময় দেশনায়কের নির্দেশনা বাস্তবায়নে মাঠে ছিল, আছে এবং থাকবে।”

‎মহানগর যুবদলের নেতারা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »