বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দরে ৬৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ Time View

বন্দরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বন্দর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়।

কৃষি উপকরণ বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহামুদুল হক বলেন, আমাদের দেশে ভূট্টা চাষের ব্যাপক চাহিদা রয়েছে। আমি কৃষি অফিসারকে অনুরোধ জানাব বন্দরে চাষীরা যেনো ভূট্টা চাষে করে। বৃটিশ আমল থেকে বন্দর শিল্প এলাকা হিসেবে পরিচিত। বন্দরে স্বচ্ছল পরিবারগুলো তাদের বাড়ী ছাদে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিয়াজের ফলন করে বেশ লাভবান হতে পারেন।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে উপকরন বিতরণ কালে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীরীগ নেত্রী সালিমা হোসেন শান্তা প্রমুখ। উপকরন বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পরিষদের সমবায় অফিসার ফয়সাল কবীরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকগন। পরে প্রধান অতিথি বন্দর উপজেলার ৬৭০ জন কৃষকের মাঝে ১ কেঁজী করে সরিষা বীজ, ১ কেঁজী পিয়াজের বীজ ও ১০ কেজী করে সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »