বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বন্দরে মুদি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

বন্দর উপজেলার গকুল দাসের বাগ এলাকার মো. মাইনুদ্দিন (৫২) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের সদস্যরা বলছে, মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বেলা এগারো টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইনুদ্দিন নারায়ণগঞ্জ বন্দর থানার গকুল দাসের বাগ এলাকার মৃত. নুর উদ্দিনের ছেলে।

নিহতের ভাই আতাউর রহমান জানান, তাঁর ভাই প্রতিদিনের মতো সোমবার রাতেও মুদি দোকান বন্ধ করে বাসায় ফেরেন। এরপর তাঁর ভাবীর তামান্নার সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর তাঁর ভাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাতে গেলে বিছানার ওপর পড়ে থাকতে দেখে দ্রুত মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আতাউর রহমান বলেন, ‘রাতে আমার ভাইকে কেউ মেরে ফেলেছে না অন্য কোন ঘটনায় মৃত্যু হয়েছে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা এখন থানায় যাচ্ছি, এই ঘটনার পুলিশি সহায়তার জন্য আমরা থানায় যাচ্ছি।’

যদিও এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, এখনো এ বিষয়ে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। আসলে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহ ইনচার্জ মো. মাসুদ জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »