বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বন্দরে নিখোঁজের পর ডোবা থেকে ভাই বোনের লাশ উদ্ধার

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

বন্দরে নিখোঁজের ১ দিন পর একটি ডোবা থেকে ভাই বোনের লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। শুক্রবার (৮ সেপ্টম্বর) সকাল ৮টায় বন্দর আমিন আবাসিক এলাকাস্থ শীতলক্ষা নদী সংলগ্ন একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই এলাকার অটোরিক্সা চালক কামাল হোসেনের ছেলে সামির (৯) ও মেয়ে তিশা (৮)। এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) বিকেলে উল্লেখিত এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয়ে তারা নিখোঁজ হয়।

সদর নৌ থানা অফিসার ইনর্চাজ মো. শহিদুল ইসলাম জানান, শিশু দুইটি গত বৃহস্পতিবার খেলার ছলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় পথচারি ও স্থানীয়রা আমিন আবাসিক এলাকাস্থ শীতলক্ষা নদী সংলগ্ন ডোবায় শিশু দুইটি লাশ ভাসতে দেখে সদর নৌ থানা পুলিশকে সংবাদ জানায়। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে সকাল ৮টার দিকে লাশ দুইটি উদ্ধার করে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুইটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »