বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

লিংক রোডে কাভার্ডভ্যানে অগ্নি সংযোগ, ৩৩ জনের নামে মামলা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৩০ Time View

ফতুল্লায় ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানে অগ্নি সংযোগ ও নাশকতার অভিযোগ ৩৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সজীব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আযম মিয়া।

এর আগে,ফতুল্লায় ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডের চানমারী এলাকায় জেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে কাভার্ড ভ্যানে অগ্নি সংযোগ করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৩৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন কে প্রধান আসামী এবং মহানগর বিএনপির আহবায়ক এড: সাখাওয়াত হোসেন খান,সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি আহবায়ক সাখাওয়াত হোসেন রানা,মহানগর ছাত্রদলের সদস্য সচিব শাহেদসহ ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »