বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

ফতুল্লা থেকে ২টি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৬ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলো- খালিদ হাসান রবিন (৩৪), মোঃ ডালিম (২৮)। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রবিনকে ফতুল্লার নুরবাগ ও ডালিমকে ভুইগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, খালিদ হাসান রবিনকে আটক করে তল্লাশিকালে তার কোমরের পিছন থেকে ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি ৭.৬২ বোরের বিদেশী পিস্তল ও পকেট থেকে ৩২ রিভালবারের ২ রাউন্ড একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য ও সহায়তায় ফতুল্লার ভূইঘর গ্রামের সোনালী সংসদ খেলার মাঠের সামনে চাষাড়া সাইনবোর্ড গামী পাকা রাস্তার উপর হতে মোঃ ডালিমকে আটকের পর তার নিকট হতে ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি খালি ম্যাগজিন, ২ রাউন্ড ৩২ বোরের রিভালবারের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের ৩ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত খালিদ হাসান রবিনের বিরুদ্ধে দুইটি অস্ত্র ও ৬টি মাদক মামলাসহ সর্বমোট ৮টি মামলা এবং মোঃ ডালিমের বিরুদ্ধে অপহরণ ও মাদক মামলাসহ ৬টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »