রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

ফতুল্লার ইসদাইল এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডালিম (২৭) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহতের সহকর্মী হারুন মিয়া বলেন, আমরা সকালে নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত হঠাৎ দুই শ্রমিক নিচে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেল ৩টায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে রবিউল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত ডালিমের হাসপাতালে চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তবে এ বিষয়ে এখনো ফতুল্লা থানায় কিছু জানানো হয়নি বলে জানান ওসি নুর ই আজম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »