বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় গণধর্ষণ মামলার পলাতক আসামী ছাইফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ Time View

ফতুল্লা থেকে গণধর্ষণ মামলায় আরিফ মাহমুদ ছাইফ নামের এজাহার নামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিমকে ফোন করে বলে, তার স্বামী পাগলা এলাকায় এক্সিডেন্ট করেছে। স্বামীর এক্সিডেন্ট এর খবর পেয়ে ধর্ষিতা ভিকটিম দ্রুত ঐ স্থানে উপস্থিত হয়। পরে, আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা একটি পরিত্যক্ত বাসায় নিয়ে বলে তোমার স্বামী ঘরের ভিতরে শুয়ে আছে। আসামীদের কথা মত ধর্ষিতা ভিকটিম ঘরের ভিতর প্রবেশ করলে তারা দরজা বন্ধ করে জোরপূর্বক ভিকটিমকে তার ইচ্ছা বিরুদ্ধে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে আসামীরা ধর্ষিতা ভিকটিমকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ভিকটিম নিজেই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী আরিফ মাহমুদ ছাইফ’কে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »