বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নিরাপত্তাশঙ্কায় সরে গিয়েও তিনদিন পর নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থীর

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ Time View

নাটকীয়তার পর ফের নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের সামনে তিনি এ ঘোষণা দেন। নির্বাচন না করার ঘোষণার তিনদিনের সময় এ ঘোষণা দেন তিনি। এ সময় নেতাকর্মীরা মিছিল সহকারে সেখানে উপস্থিত হন। আগে থেকেই কারখানায় অবস্থান করছিলেন মাসুদুজ্জামান।

ঘোষণাকালে তিনি বলেন, “১৬ ডিসেম্বর আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখান থেকে সরে এসেছি। আমি নির্বাচন করব। আপনারাই আমার পরিবার, আপনারাই আমাকে নিরাপত্তা দেবেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় এক নেতা জানায়, নানা ইস্যুতে মাসুদুজ্জামানের ওপর চাপ সৃষ্টি হচ্ছিল, যার পেছনে দলের ভেতরের কিছু ব্যক্তির প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিষয়টি হাই কমান্ডকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। তবে সে সিদ্ধান্ত নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে না জানানোয় ঘোষণার পর থেকেই এলাকায় বিক্ষোভ ও প্রতিক্রিয়া শুরু হয়। অনুসারীরা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চাপ দিতে থাকেন।

পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি আমলে নেয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নেতাকর্মীদের মিছিল ডাকা হয়। ছুটির দিন হলেও মাসুদুজ্জামান সেদিন নিজ কারখানায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন।

গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, “সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। সেখানে তাদের কোনো বাঁধা ছিল না। তারা রাজি না হয়েও রাজি হয়েছে। সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ-পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, যা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »