বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন: ওসি ফতুল্লা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৪৫ Time View

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের সহযোগী প্রয়োজন। সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের লিখুনী অগ্রণী ভূমিকা পালন করে। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ কমে যাবে। এখানে কিশোরগ্যাংয়ের প্রভাব বেশী। আমি কিশোরগ্যাং এবং মাদক নিমূর্লে কাজ করছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম ও ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, ফতুল্লা থেকে কিশোর অপরাধ এবং মাদক দূর করতে পারলে সমাজের অপরাধ কমে আসবে। ফতুল্লার যানজট নিরসন এবং ফুটপাত হকার মুক্ত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বলেন, ফতুল্লা শিল্পাঞ্চল অধূষ্যিত এলাকা। এই এলাকায় ভাসমান মানুষের বসবাস অনেক বেশী। ফলে অপরাধের মাত্রাও কয়েকগুণ বেশী। অপরাধী দমনে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া, উপ- পরিদর্শক হারেস শিকদার,ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আলামীন প্রধান, দপ্তর সম্পাদক বদিউজ্জামন, প্রচার সম্পাদক মাসুদ আলী, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল, সদস্য সেলিম হোসেন, সাংবাদিক জসিম, রাকিব চৌধুরী শিশির, সোহেল রানা ও সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »