মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

না.গঞ্জে এইচএসসিতে পাশের হার শতকরা ৮২ ভাগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৯৫ Time View

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর নারায়ণগঞ্জ জেলা হতে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষায় ২৩,৯৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৯,৭০৫ জন, পাশের হার শতকরা ৮২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫৫৬ জন পরীক্ষার্থী।

রবিবার (২৬ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় এবছর নারায়ণগঞ্জ হতে ২২,২০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৮,০৬৫ জন, পাশের হার শতকরা ৮১.৩৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৫৫ জন পরীক্ষার্থী।

আলিম পরীক্ষায় এবছর পরীক্ষা দিয়েছে ৯৮১ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯২৭ জন, পাশের হার শতকরা ৯০.৫৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯০ জন। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবছর পরীক্ষা দিয়েছে ৭৮৪ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭১৩ জন, পাশের হার শতকরা ৯০.৯৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »