শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পাটির মনোনয়ন পেলেন সেলিম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩১১ Time View

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে৷ তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য৷ সোমবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় পার্টি নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে৷

এদিকে, রোববার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে৷ বাকি দু’টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনটিও ফাঁকা রাখে আওয়ামী লীগ৷

নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানা এলাকা মিলিয়ে গুরুত্বপূর্ণ এ আসনটিতে গত সংসদ নির্বাচনেও মহাজোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগ তাদের শরিক দল জাতীয় পার্টিকে ছাড় দেয়৷ সেবার লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান৷ তিনি নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি৷

এবার এ আসনটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন৷ তারা দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন৷ তবে আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে ক্ষমতাসীন দল৷

এ আসনে জাপার মনোনয়ন পাওয়া সেলিম ওসমান প্রথমবার ২০১৪ সালে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন৷ তাঁর বড়ভাই একেএম নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন৷ আসনটিতে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন৷ সেলিম ওসমানের ছোটভাই একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য৷

১৯৯৬ সালে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এসএম আকরাম৷ এরপর থেকে প্রায় দুই যুগ ধরে এ আসনটিতে আওয়ামী লীগ দলী কোন সংসদ সদস্য পায়নি৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »