বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যরা পরিবার নিয়ে চীন ভ্রমণে

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৪৬ Time View

পরিবার নিয়ে চীন ভ্রমণে গেলেন নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যরা। নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মানের নেতৃত্বে ৯২ জন ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা চায়না ভ্রমণে গেছেন। ইস্টার্ন এয়ারলাইন যোগে চীনের কুম্বিং ও লিজিয়াং প্রদেশে তারা ভ্রমণ করবেন। ৪ রাত ও ৩ রাত অবস্থান শেষে আগামী ১৮ জুন তারা দেশে ফিরবেন।

এই আনন্দ ভ্রমণে সফর সঙ্গী হিসেবে রয়েছেন ক্লাবের সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়, পরিচালনা পর্ষদ সদস্য মোঃ জাহিদ হোসেন, হারুন-অর-রশীদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু) ও দিলারা মাসুদ ময়না।

ক্লাবসূত্রে জানাগেছে, আলহাজ্ব এম. সোলায়মান এর আগেও ক্লাবের সভাপতির দায়িত্ব পালনকালে বহুবার এমন আন্তর্জাতিক আনন্দ ভ্রমণের সফল আয়োজন করেছেন। ২০১৩ সালে তিনি ১৪৫ জন সদস্য ও তাঁদের পরিবারকে নিয়ে চীনের কুনমিং ও বেইজিং সফরে যান।

২০১৪ সালে ১৪৩ জন সদস্য নিয়ে ইংল্যান্ড, ২০১৫ সালে ৭৫ জন সদস্য নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও লস অ্যাঞ্জেলেস, এবং ২০১৯ সালে ৯০ জন সদস্য ও তাঁদের পরিবার নিয়ে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম ভ্রমণের আয়োজন করেন। যা ক্লাব সদস্যদের জন্য ছিল স্মরণীয় ও আনন্দঘন অভিজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »