বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

স্বৈরাচার পতনের ১০ মাসেও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি: দুদু

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৩২ Time View

স্বৈরাচার সরকারের পতনের দীর্ঘ ১০ মাস অতিক্রম হলেও দেশে এখনও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে না, ততদিন সংকট দূর হবে না।

তিনি আরও বলেন, পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এসব বন্ধ করতে হলে এবং ফ্যাসিবাদ নির্মূল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার যেন ভুল পথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এসময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে এবং নিজেদের ঐক্য বিনষ্ট হবে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »