সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

স্বৈরশাসকের দোসররা দেশে উস্কানিমূলক কর্মকান্ড করছে: গিয়াস উদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ৫ আগস্ট স্বৈরশাসক পালিয়ে গেলেও তাদের দোসররা এ দেশে এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং নারায়ণগঞ্জ শহরকে মাদক ও চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতা-কর্মীদের বলবো আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসও রোড এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ যা চায়, যা তাদের প্রত্যাশা, তা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বৈরাচার যে ধ্বংসস্তুপ রেখে গেছে, আমরা সেই অবস্থা থেকে দেশকে গড়ে তুলবো, উন্নয়ন করবো এবং মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করবো।’

নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গিয়াস উদ্দিন বলেন, ‘জনগণের আশা-আকাঙ্খা ব্যাহত হয় এমন কোনো কাজে যেন লিপ্ত না হই। আমরা যেন জনগণের সুখ-দুঃখের সাথী হই এবং ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পারি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে যেকোন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করব। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন অব্যাহত আছে, আগামী দিনও করে যাবো।

নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম আসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই রিংকু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »