সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ Time View

সোনারগাঁও উপজেলা প্রশাসনের সাথে সোনারগাঁ প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সঙ্গে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মতবিনিময় সভায় অংশ নেয় সোনারগাঁ প্রেস ক্লাবের সাংবাদিকরা। এ সময় সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম-সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সদস্য আনিছুর রহমান ও কামরুল ইসলাম পাপ্পু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তালেবসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় সোনারগাঁয়ের বর্তমান পরিস্থিতির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, আপনারা লেখালেখির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার কথা ও জাতির সামনে তুলে খরবেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রেস ক্লাব হচ্ছে সোনারগাঁ প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবে জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করা অনেক সাংবাদিক রয়েছেন। সারা দেশে প্রিন্ট ভার্সন ক্যাটাগরিতে সংস্কৃতি মন্ত্রনালয় থেকে মিডিয়া ফেলোশীপ পুরস্কার পেয়েছেন এ ক্লাবের যুগ্ম সম্পাদক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন। এছাড়াও এ ক্লাবের অনেক সদস্যই সাহিত্য চর্চা ও শিক্ষকতার সাথে জড়িত আছে। সব মিলিয়ে সোনারগাঁ প্রেস ক্লাব সমগ্র জেলার মধ্যে একটি আদর্শ সাংবাদিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »