রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আটক

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আটক করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক আতাউর রহমানের বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে।

তাছাড়া বিচার সালিশের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, বিএনপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই চলছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তাকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী আটক করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আমরা আদালতে প্রেরণ করব। এরপর যাচাই-বাছাই করে দেখব তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে পারি কিনা।

আটক আতাউর সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আতাউর মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত প্রায় ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে প্রত্যেক দোকানির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের দোকান খুলে দেয়। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশের সড়ক ও জনপদের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে দোকান প্রতি ৫০০ টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করে।

তাছাড়া গণপরিবহন নাফ, বোরাক ও ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন পরিবহনে ব্যাপক চাঁদাবাজি করে আসছে। এছাড়াও আতাউর, মোতালেব কমিশনারসহ বিএনপির একাধিক নেতা মেঘনা গ্রুপের মেঘনা ইকোনমিক জোন ও বিভিন্ন কারখানায় গিয়ে দখলে নেয় এবং মালিকদেরকে ওয়েস্টেজসহ বিভিন্ন মালামাল দিতে নির্দেশ দেয়ার অভিযোগ আছে।

এলাকাবাসী জানায়, দেশে অস্থিতিশীল অবস্থা থাকার সুযোগে একের পর এক অপরাধ করে আসছিলেন বিএনপি নেতা আতাউর ও তার লোকজন। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত ও নিহতদের ঘটনায় মামলা দায়েরের আগে আসামি করার ভয় দেখিয়ে সোনারগাঁয়ের অনেক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতাদের কাছে থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়ে সেনাবাহিনীর অফিসে। এগুলো যাচাই-বাছাই করে সেনাবাহিনী তাকে শনিবার গভীর রাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »