শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :

সুবিধাবঞ্চিতদের মাঝে ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৩৯ Time View

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও যুগ্ম আহ্বায়ক এস.কে শাহিন ইফতার বিতরণ করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড শিবু মার্কেট এলাকায় তিন’শ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আয়োজকরা বলেন, রমজান মাসে রোজা রেখে গরীব মানুষগুলো যেন ভালোভাবে ইফতার করতে পারেন, সে জন্য আমাদের ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের এসব ইফতারি ব্যবস্থা করেছি।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক দলের সহ-সভাপতি কবির হোসেন, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান এহেসানী, আল আমিন ও জামাল প্রমুখ।

আয়োজকরা জানান, এই ইফতার বিতরণ কর্মসূচি রমজান মাস ব্যাপী অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »