সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অস্ত্রধারী গ্রেপ্তার ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে ১০ মামলার আসামী স ন্ত্রা সী হাতিয়ার স্বপন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২১১ Time View

সিদ্ধিরগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইউসুফ মোল্লা ওরফে হাতিয়ার স্বপন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকার মৃত কুদ্দুছ মোল্লার ছেলে। ইউসুফ মোল্লা নাসিক ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফ মোল্লার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র হত্যাচেষ্টা ও হত্যা মামলা রয়েছে ৪টি এবং মাদকের মামলা রয়েছে ৬টি। গ্রেফতারের পর শুক্রবার (২৯ আগষ্ট) জুমার নামাজ শেষে তাকে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ইউসুফ মোল্লা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী বাগমারার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপকর্মে যুক্ত ছিলেন বলে জানায় এলাকাবাসী।

একটি সূত্র জানায়, ইউসুফ মোল্লা এক সময় বিএনপি ছাত্র দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে সাবেক কাউন্সিলর বাদলের ঘনিষ্ঠ হওয়ার পর তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে সাম্প্রতিক সময়ে তাকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে, যা নিয়ে দলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু বলেন, স্বপনের গ্রেফতারের বিষয়টি আমি অবগত আছি। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে ২০১৮ সালে স্বপন আমাদের সঙ্গে ছাত্রদলে সক্রিয় ছিল। পরে কিছু সময় রাজনীতি থেকে বিরত ছিল। পরবর্তীতে থানা আহ্বায়ক কমিটি গঠনের সময় সে আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করে। তার কর্মকাণ্ড ও সম্পৃক্ততা মূল্যায়ন করেই তাকে পদ দেওয়া হয়েছে।

৩নং ওয়ার্ড বিএনপির এক প্রবীণ নেতা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কীভাবে বিএনপি স্বেচ্ছাসেবক দলে স্থান পায়, তা আমাদের বোধগম্য নয়। যারা তাকে দলে প্রবেশ করিয়েছে তাদের বিরুদ্ধে উচ্চ পর্যায় থেকে তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »