বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে হে-রো-ইন সহ মা-দ-ক সম্রাট গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ Time View

সিদ্ধিরগঞ্জে রাজিব হোসেন কুট্টি (৩৮) নামে এক মাদক সম্রাট ও তার সহযোগী রাশিদুল (৪২)’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩১০ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪’শত আশি টাকা জব্দ করা হয়। বিষয়টি সোমবার (১৩ অক্টোবর) নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাশীল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক সম্রাট সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত তোফাজুল হোসেনের ছেলে এবং রাশিদুল একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোদনাইল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সম্রাট কুট্টি ও তার সহযোগী রাশিদুলকে হেরোইন ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। কুট্টি মাদক সম্রাট ও শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বের মাদক বিরোধী ৫টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »