শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বাঁচাতে হঠাৎ ব্রেক করায় মহাসড়কে উল্টে গেলো বাস

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৪০ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামমুখী সার্ভিস লেনে শিক্ষার্থীদের বাঁচাতে হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর আমিজউদ্দীন পেট্রোল পাম্পের বিপরীতে এ ঘটনাটি ঘটে। এ সময় সার্ভিস লেনে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বলেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানান, কিশোরগঞ্জগামী ‘ইটনা পরিবহন’ বাসটি চলন্ত অবস্থায় সড়কের মাঝের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বলেন, ভোরে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী তুলছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। শিক্ষার্থীদের বাঁচাতে ইটনা পরিবহন বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধঘন্টা পর উদ্ধারকাজ চালিয়ে বাসটি সরিয়ে নেয়া হয়। পরে সার্ভিস লেনের এক পাশ ও সড়কের মাঝের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »