বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগ চার ভাই ও দুই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৯০ Time View

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন ১৯ বছর বয়সী ওই তরুণী।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। অভিযুক্তরা হল- সাইদুল (৪৯), শফিক (২৪), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।

ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক আসামির আর্থিক লেনদেন ছিল। ২০১৭ সালে ওই ব্যক্তি ভুক্তভোগীর মায়ের কাছে চার লাখ টাকা ধার দেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ২০২২ সালেই সেই টাকা পরিশোধ করা হলেও বন্ধক হিসেবে নেওয়া নন-জুডিসিয়াল স্ট্যাম্পটি ফেরত দেননি পাওনাদার।

শুক্রবার দুপুরে স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে তরুণীকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ডেকে নেয় আসামিরা। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি ধর্ষণ করে, বাকিরা সহায়তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি শাহীনুর বলেন, “ধর্ষণের পর তরুণীকে আবার সাইনবোর্ড এলাকায় ফেলে রেখে যায় তারা। তিনি আরো বলেন, আসামীদের মধ্যে চারজন ভাই ও দুইজন চাচাত ভাই। এ ঘটনায় এখনো কোন আসামী গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »