বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

সিদ্ধিরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িটিকে (প্রাইভেটকার) ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটিকে আরেকটি প্রাইভেটকার পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়। তবে তারা কোন আঘাত পাননি। জয়নুল আবেদীন ফারুকের গাড়িটিও দুর্ঘটনার স্থান থেকে নিয়ে গেছেন।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে গিয়ে কাউকে বা কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »