বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ Time View

সিদ্ধিরগঞ্জে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চিটাগাংরোড এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বের হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ।

অভিযানকালে মেসার্স আলিফ মেডিসিন কর্ণারকে ২০ হাজার, আল মদিনা ফার্মেসিকে ১০ হাজার এবং এ বি ফার্মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি একটি ফার্মেসিতে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণও মেলে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের ২০–৩০টি ফার্মেসির মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান।

ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ বলেন, “ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ বিক্রি শুধু আইনভঙ্গ নয়, এটি মানবতারও অবমাননা। আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালাচ্ছি যেন জনগণ নিরাপদ ও মানসম্মত ওষুধ পায়।”

তিনি আরও বলেন, “কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফার্মেসিগুলোকে সচেতন হতে বলা হয়েছে, যেন তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে এবং ওষুধ বিক্রিতে সর্বোচ্চ সততা বজায় রাখে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »