বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

ট্যঙ্কলরি মালিক-শ্রমিকদের সাথে গোদনাইল পদ্মা ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিমের অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মালিক-শ্রমিকরা। এসময় পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত এই কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোদনাইল এলাকায় পদ্মা অয়েল পিএলসি লিঃ এর সামনে মানববন্ধন করে এ দাবি করেন ট্যাঙ্কলরি মালিক-শ্রমিকরা।

মালিক-শ্রমিক বলেন, এই কর্মকর্তা এখানে আসার পর থেকেই তার মনগড়া নিয়মে সবকিছু পরিচালনা করেন। বিআরটিএ’র পারমিশন অনুযায়ী আমরা চাহিদা মত তেল লোড করতে পারিনা। ডিপোর সেকেন্ড অফিসারের চাহিদা অনুযায়ী তেল লোড করতে হয়। তিনি আমাদের অযথাই হয়রানী ও লাঞ্চিত করেন। আমাদেরকে লোড দেরি করে দেয়। ফলে রাত-বিরাতে আমাদেরকে বিভিন্ন পাম্পে তেল পৌছাতে হয়। তাছাড়া লোডে আমাদের অনেক শর্ট হয়ে যায়। এর কারণে মালিকরা আমাদের বেতন কাটে। এতে আমরা ক্ষতিগ্রস্থ হই। আমরা কিছু জিজ্ঞাসা করলেই আমাদের সাথে অসদাচরণ করেন। তাই আমরা তার প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গোদনাইল পদ্মা ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিম বলেন, অনেকেই বিগত ৫/৭ বছর কিংবা ৩ থেকে ৫ বছর কেলিব্রেশন করে নাই। কবে থেকে কেলিব্রেশন করবে এ বিষয়ে আমি তাদের কাছ থেকে লিখিত নিয়েছি। হয়তো এজন্যই তারা আমার নামে এসব অভিযোগ তুলছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »