বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে নকল সিগারেট বিক্রির দায়ে মালিককে জরিমানা ও ১ মাসের জেল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩১৯ Time View

সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলে রয়েল টোবাকো কোম্পানিতে অভিযান চালিয়েছে র‌্যাব-১১, জেলা প্রশাসন ও নরসিংদী কাস্টমস্ একসাইজ ও ভ্যাট। এসময় কোম্পানির মালিক মোঃ মহারাজ হোসেন (৫২) কে দুই লাখ টাকা জরিমানা এবং এক মাসের কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র এএসপি মোঃ আল মাসুদ খান। সোমবার বিকেলে অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রয়েল টোবাকো কোম্পানি রয়েল টোবাকো সিগারেট তৈরি করে আসছিল। পাশাপাশি সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে বাজারজাত করতো যা পূর্বের ব্যবহৃত কোন সিগারেটের প্যাকেট হতে তুলে এনে লাগানো হয়। উক্ত কোম্পানির অসৎ লোকেরা অসৎ উদ্দেশ্যে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে সিগারেট বাজারজাত করে আসছে। সরকারের আদেশ অমান্য করে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো সিগারেট বাজারজাত করে আসছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »