মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৫ Time View

সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (২১ আগস্ট) সকালে র‌্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। ওই এলাকাটি ছিনতাই ও মাদকসেবীদের আনাগোনার স্থান হিসেবে পরিচিত বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার পাওয়া যায়।

র‌্যাবের ভাষ্য, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »