বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। এ সময় নিহত ও আহতদের পরিবারের হাতে মোট ২ লাখ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত গার্মেন্টস কর্মী আসমা বেগমের স্বামী তানজিরুল ইসলাম এবং নিহত হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম জেলা প্রশাসকের হাত থেকে এ অনুদান গ্রহণ করেন।

তানজিরুল ইসলাম জানান, নিহত প্রতি জনের জন্য ২৫ হাজার এবং আহত প্রতি জনের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সে হিসেবে তিনি তার স্ত্রী আসমা বেগম, মেয়ে তোলারাম কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা, শাশুড়ি তাহেরা বেগম ও বার্ণ ইউনিটে চিকিৎসাধীন মাদ্রাসাছাত্র আরাফাতের জন্য মোট ৯০ হাজার টাকা পেয়েছেন।

অন্যদিকে নিহত হাসান গাজী, তার স্ত্রী সালমা বেগম, চার বছরের কন্যা জান্নাত, এক মাসের নবজাতক ইমাম উদ্দিন ও আহত কন্যা মুনতাহার জন্য মোট ১ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম জেলা প্রশাসকের হাত থেকে এই অর্থ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »